ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

লম্বা ছুটি শেষে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  অস্ট্রেলিয়া সিরিজসহ দুই সিরিজকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (১০ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে শুরু হলো ফিটনেস ট্রেনিং। দেশের বাইরে দীর্ঘ সফর শেষে বেশ লম্বা ছুটি কাটানোর পর আজ সোমবার থেকে শুরু হওয়া টাইগারদের এই ক্যাম্প চলবে দুই থেকে তিন সপ্তাহ। ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে প্রথম পর্বে শুধু ফিটনেস ট্রেনিং হচ্ছে। ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের নেতৃত্বে ফিটনেস ট্রেনিং করেছেন মাশরাফি, মুশফিক, সাকিবরা। তবে কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে অনুপস্থিত ছিলেন তামিম ইকবাল, রুবেল হোসেন ও বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা এনামুল হক, লিটন দাস, আবুল হাসান, তানভীর হায়দার ও সাইফউদ্দিন। ট্রেনার মারিও ভিল্লাভারায়েন জানিয়েছেন, আমরা দীর্ঘদিন পর ফিটনেস ক্যাম্প করছি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে আমরা টানা আট মাস ক্রিকেট খেলেছি। ক্রিকেটারদেরফিটনেস কোন পর্যায়ে আছে তা দেখার একটা ভালো সুযোগ এসেছে এবং সেই মোতাবেক কাজ করে তাদের দূর্বলতাগুলোকে ছেঁটে ফেলার ভালো সময় পেয়েছি। আগামী ছয় সপ্তাহ আমরা ফিটনেস নিয়ে কাজ করবো। ক্রিকেটাররা নিজেদের ফিটনেস আপ টু মার্ক রাখতে আগের থেকে এখন কঠোর পরিশ্রম করছেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

লম্বা ছুটি শেষে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শুরু

আপডেট টাইম : ১১:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭