ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অ/মা/নুষদের কারখানা: ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২৭ বার

বিএনপির সংসদ সদস্য মো. ফজলুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটাতো মাদ্রাসা একটা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?

শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন এই রাজনীতিক।

ফজলুর রহমান মূলত একজন সিনিয়র আইনজীবী। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি এক সময় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। এক সময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়— এটা কি শিক্ষাপ্রতিষ্ঠান? কি ঢাকা বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে পাকিস্তানের। আজকে যাই হোক সেই দিনের আন্দোলনের কথাই আমি বলছি।

‘যে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে শিক্ষায় মুক্তি— সেই ১৯২৭ সন, ১৯২৮ সন, ১৯২৯ সন, ১৯৩০ সন, আব্দুল ওহাব, আবুল হোসেনসহ সমস্ত কবি-সাহিত্যিক যারা ছিল। তাদের জন্ম দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে সেই মুজাফর আহমদ চৌধুরীদের মত লোক। নীলিমা ইব্রাহিমদের মত লোক, ড. নাজমা চৌধুরীর মত লোক। যত আছে সেই আহমদ শরীফদের মত লোক হুমায়ুন আজাদদের মত লোক, হুমায়ুন আহমদদের মত লোক।’’

তিনি বলেন, ‘সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’—এই অভিযোগের জবাব কে দেবে?

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী ও অ/মা/নুষদের কারখানা: ফজলুর রহমান

আপডেট টাইম : ০১:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬