ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১১৯ বার

গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। বছর না ঘুরতেই আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তাঁরা। এবার তাঁদের দেখা যাবে নির্মাতা ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ। এতে প্রধান নারী চরিত্রে আছেন তমা মির্জা। নিশোর প্রথম দুই সিনেমা ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র নায়িকাও ছিলেন তিনি।

কয়েক মাস ধরে খলনায়ক নির্মাণ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শুরুতে নির্মাতা বিষয়টিকে ‘ফেক নিউজ’ বলে এড়িয়ে গেলেও অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমার দৃশ্যধারণের কাজ বাংলাদেশ ও ভারত মিলিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘মানব চরিত্রের গভীর জটিলতা ও রহস্যময়তার এক নতুন চিত্রায়ণ খলনায়ক। চিত্রনাট্য, কাস্টিং থেকে শুরু করে নির্মাণশৈলী—প্রতিটি ক্ষেত্রেই দর্শক বৈচিত্র্য ও ভিন্নতা দেখতে পাবেন। নিশো ভাই ও চঞ্চল ভাইয়ের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পরিচালনা করাটা যেমন রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং, তেমনই আনন্দের।’

আফরান নিশো সিনেমাটিকে একটি ‘দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভিকি জাহেদের নির্মাণ, গল্প বলার ধরন অন্যদের থেকে ভিন্ন। খলনায়কের চিত্রনাট্য শোনার পরেই মনে হয়েছে এটি দারুণ মনস্তাত্ত্বিক ক্যানভাস। আশা করি দর্শকেরা নতুন এক অভিজ্ঞতা পাবেন।’

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন, ‘খলনায়ক সিনেমায় আমার অভিনীত চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময় উপভোগ্য। দর্শক সিনেমাটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

সিনেমাটিতে চঞ্চল-নিশো ও তমার পাশাপাশি আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টু। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। এর আগে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘হৃদয় জুড়ে’ সিনেমায় নিরবের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা।

খলনায়কের মাধ্যমে প্রথমবারের মতো যৌথ প্রযোজনায় যুক্ত হয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও হইচই স্টুডিওজ। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

আপডেট টাইম : ০১:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬