ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বাড়লো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৫৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। সার্ভার সমস্যার কারণে চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনকারীদের অনুরোধে আবেদনের সময় একদিন বাড়ানো হয়েছে। সোমবার (১০ জুলাই) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৭’র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ আবেদন সময়সীমা ২৪ ঘন্টা বৃদ্ধি করে ১১.০৭.১৭ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনের সময় পুননির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত, চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ২০১৭-এর অনলাইনে আবেদন শুরু হয় গত ৬ই জুন। আবেদনের শেষ সময় ছিল ১০ই জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের দুটি প্রিলিমিনারি পরীক্ষাই সকাল-বিকেল অনুষ্ঠিত হবে ২৫শে আগস্ট। আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ ও ৯ ডিসেম্বর। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রথমে প্রিলিমিনারি, পরে লিখিত ও সবশেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের  একাধিক সূত্র দৈনিক শিক্ষাকে এ খবর নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বাড়লো

আপডেট টাইম : ০৮:২০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭