ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

লড়াকু রাজকন্যার চ্যালেঞ্জে ক্যাটরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা নিউজঃ  বলিউডের হার্টথ্রুব নায়িকা ক্যাটরিনা কাইফ নানা ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন। এবার তিনি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’-এ লড়াকু রাজকন্যার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন ক্যাট।

নিজের চিরায়ত রোমান্টিক ইমেজ ভেঙে এবারই প্রথম  ঐতিহাসিক গল্পে দুঃসাহসী রাজকন্যা হয়ে দর্শকদের সামনে আসছেন। ছবিতে তাকে দেখা দুঃসাহসী ভূমিকায়। যদিও তিনি এখনো কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং করেননি, তবে তার কিছু তলোয়ার যুদ্ধের দৃশ্য রয়েছে। তার নাকে নথ এবং চোখে কাজল থাকবে। পরনে থাকবে ধূসর বাদামী, নীল ও কালো রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক।

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটির শুটিং শুরু হয়েছে গত ৫ জুন থেকে। পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য।  এর আগে আমিরের ধুম-থ্রি সিনেমাটি পরিচালনা করেছেন তিনি। তিউনিশিয়া ও লিবিয়ার কাছাকাছি দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মালটায় সিনেমাটির শুটিং শুরু হয়।

ওয়াটার জোনে থাগস অব হিন্দুস্তান’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে  ব্যয়বহুল সেট।  সিনেমাটির শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে দুটি বিশেষ জাহাজ।

ছবি দুটি জাহাজই আঠারো শতকের জাহাজগুলোর আদলে তৈরি। ওই সময়ের জাহাজের মতোই এতে বসানো হয়েছে কামান। আন্তর্জাতিক মানের নির্মাণকর্মীরা কঠোর পরিশ্রম করে মালটায় জাহাজ দুটো তৈরি করেছেন। অ্যাকশন দৃশ্যসহ সিনেমার বেশির ভাগ অংশই জাহাজে শুটিং হবে।

আগামী বছর দিওয়ালিতে থাগস অব হিন্দুস্তান সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

লড়াকু রাজকন্যার চ্যালেঞ্জে ক্যাটরিনা

আপডেট টাইম : ০৯:৪০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭