ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কাউন্টিতে তামিমের সঙ্গী বিশ্বের যে ৫ জন তারকা ক্রিকেটার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  গত দুই বছর ধরেই জাতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন ওপেনার তামিম ইকবাল।  নিয়মিতই রান করছেন তিনি।  এই তো গেল চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ হেসেছে তার ব্যাট।  তাই টুর্নামেন্ট চলাকালীন সময়েই প্রস্তাব পেয়েছিলেন ইংলিশ কাউন্টিতে খেলার।

কাউন্টিতে খেলার অভিজ্ঞতা তামিমের নতুন নয়।  এর আগেও ২০১১ সালে ইংল্যান্ডের জনপ্রিয় কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন তিনি।  তবে এবার এসেক্সের হয়ে ব্যাট হাতে দেখা যাবে তামিমকে।

সে লক্ষ্যে আজ শুক্রবার দেশ ছেড়েছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।  নিজেদের প্রথম ম্যাচে তামিমের দল আজ মুখোমুখি হবে সারের।  তামিম যেহেতু আজ রওয়ানা দিচ্ছেন; তাই ম্যাচটিতে তাকে দেখা যাবে না।

এদিকে এসেক্সের তামিমদের অধিনায়কত্ব ভার থাকবেচ রায়ান টেন ডেসকাটের কাঁধে।  তিনি ছাড়াও তামিম ডেসিংরুম ভাগাভাগি করবেন অ্যালিস্টার কুক, আশহার জাইদি, রবি বোপারা, জেমস ফস্টারদের সঙ্গে।

তবে তামিমের এই লিগটি খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছে।  কেননা আগামী মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ।  এরপরেই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়।  ওখান থেকে ফিরে এক সপ্তাহও বিশ্রাম পাবে না টাইগাররা, খেলতে হবে বিপিএল।  টানা খেলা থাকায় তামিমের জন্য সিদ্ধান্তটা বেশ কঠিনই ছিল।  অনেক ভাবনা-চিন্তা করে শেষ পর্যন্ত এসেক্সে খেলার সিদ্ধান্তই নিয়েছন তামিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কাউন্টিতে তামিমের সঙ্গী বিশ্বের যে ৫ জন তারকা ক্রিকেটার

আপডেট টাইম : ০৮:৫৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০১৭