ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১০৮ বার

কখনো প্রেম সাহস জোগায়, কখনো তৈরি করে ভুল বোঝাবুঝি, আবার কখনো অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে বদলে যায় জীবনের গতিপথ। প্রেম, ছলনা আর পারিবারিক সিদ্ধান্তের এক রহস্যময় গল্প ‘ভালোবাসার মায়া’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পরিচালক নাজনীন হাসান খান।

নাটকটিতে অভিনয় করেছেন-আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, আরও অনেকে।

পরিচালক নাজনীন হাসান খান বলেন, “প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো  নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়। সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ‘ভালোবাসার মায়া’ নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি।”

গল্প সংক্ষেপ: প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ করিমের ছেলে আরিয়ান। পরিবারের সবার কাছে আরিয়ান শান্ত ও দায়িত্বশীল হলেও নিজের পছন্দ-অপছন্দ প্রকাশের ক্ষেত্রে বেশ দ্বিধাগ্রস্ত। এলাকার একসুন্দরী তরুণী সানজিদাকে তার ভালো লাগে। কিন্তু আরিয়ান লাজুকতার কারণে বলতে পারে না। সানজিদা বিষয়টা বুঝতে পারে এবং আরিয়ানের সাথে মজা নিতে থাকে। শুরুতে শুধুই মজা করার জন্য সানজিদা প্রেমের টপিকস নিয়ে কথাবার্তা বলে। আরিয়ান সানজিদার সেই ছলচাতুরি বুঝতে পারে না।

হঠাৎ একদিন জানতে পারে সানজিদার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগে থেকেই। ছেলে অস্ট্রেলিয়ার গ্রিনকার্ডধারী। সানজিদার মুখে অনায়াসে এসব শোনার পর আরিয়ানের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।

সত্য জানার জন্য আরিয়ান ছুটে যায় সানজিদার বাড়িতে। সানজিদার মা জানায়, এইটা বছর দু’য়েক আগেই কথাবার্তা ফাইনাল হয়ে আছে।  আরিয়ান আরও ভেঙ্গে পড়ে।

সব ভুলে সে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু পারে না। নিজের সাথে লড়াই করাই যেন এখন তার একমাত্র কাজ। তবুও কোনোকিছুতেই মন বসে না।

সানজিদার কাছে আরিয়ানের ধ্বংস হওয়া জীবনের খবর প্রতিনিয়তই পৌঁছতে থাকে। প্রথম দিকে সানজিদা এগুলোকে হাসি-তামাশায় উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত তার মনে মায়া তৈরি হয়।

হাস্যরস, প্রেম, ছদ্মবেশ ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত নাটক ‘ভালোবাসার মায়া’ শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রেজানাগেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’

আপডেট টাইম : ০৩:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬