ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ধর্ষণের কথা স্বীকার করেছে ইভান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • ৩৩৭ বার

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে এনে এক তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান। শুক্রবার (৭ জুলাই) সকালে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

এর আগে বৃহস্পতিবার র‌্যাব-১১ ইভানকে নারায়ণগঞ্জে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জুলাই) রাতে বনানীর ২ নম্বর সড়কে ন্যাম ভিলেজ-এর বাসায় জন্মদিনের কথা বলে এক তরুণীকে ডেকে  আনে ইভান। এরপর ওই তরুণীকে ধর্ষণের পর গভীর রাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। ইভানের বিরুদ্ধে  এসব  অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য,  এর আগেও  জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন ওই দুই তরুণী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ষণের কথা স্বীকার করেছে ইভান

আপডেট টাইম : ১২:৫৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭