ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

বর্তমান বিরোধী দল সংসদে অশ্লীল ভাষা ব্যবহার করে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্ক ঃ  সংসদের প্রধান বিরোধী  দল জাতীয় পার্টির প্রশংসা করে প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী  শেখ হাসিনা বলেছেন, বর্তমানে সংসদে গঠনমূলক আলোচনা হয় এবং সংবিধান অনুযায়ী যেকোন বিলের ওপর শোভন কথাবার্তা হয়।  বর্তমান বিরোধী দল সংসদে বিএনপির মতো অশ্লীল ভাষা ব্যবহার করে না। এর ফলে সংসদ সম্পর্কে জনগণের মনে যে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছিল তার পরিবর্তন হয়েছে। সংসদ হয়ে ওঠেছে কার্যকর।

বৃহস্পতিবার যুব মহিলা লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা কোন নিয়ম-কানুন মানতে চায়নি। তারা যখন সংসদে বিরোধী দলে ছিল তখন তাদের সংসদ সদস্যরা অশ্লীল ভাষা ব্যবহার করতেন।

শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। দেশে গণতন্ত্রের সুস্থ ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আওয়ামী লীগকে আবারও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে হবে। ‘আওয়ামী লীগ যদি রাষ্ট্রক্ষমতায় থাকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য হচ্ছে শোষিত, বঞ্চিত শ্রমিক শ্রেণির ভাগ্য পরিবর্তন। অন্যদিকে, বিএনপি যখন ক্ষমতায় আসে জনগণের অবস্থা উন্নয়নের পরিবর্তে অবনতি হয়। জনগণের মৌলিক অধিকার এবং দেশে শান্তি থাকে না। এটি এখন জনগণের কাছে পরিষ্কার।

বিভিন্ন ক্ষেত্রে সরকারে সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, তিনি সবসময়ই ক্ষমতাকে উপভোগ নয়, দায়িত্ব পালন ও জনগণের সেবার সুযোগ হিসেবে দেখেন।আমরা ক্ষমতায় আসি জনগণের সেবক ও খাদেম হিসেবে কাজ করতে।

নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিতকরণে তাঁর সরকারের বিভিন্ন সাফল্যের বর্ণনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি এসব সাফল্য জনগণের সামনে তুলে ধরতে কাজ করার জন্য যুব মহিলা লীগের নেতা-কর্মীদের নির্দেশ দেন।

তিনি বলেন, এসব সাফল্যের কথা জনগণকে জানানো উচিত। প্রধানমন্ত্রী দেশে বিভিন্ন আন্দোলনে যুব মহিলা লীগ নেতাদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং এজন্য তাদের অভিনন্দন জানান।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

বর্তমান বিরোধী দল সংসদে অশ্লীল ভাষা ব্যবহার করে না

আপডেট টাইম : ১১:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭