ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নারীকে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর চকবাজার কামালবাগ এলাকায় ফিরোজা বেগম নামে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ফিরোজা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আলী হোসেনের স্ত্রী। ফিরোজা বেগম এক ছেলে জসিমকে নিয়ে চকবাজার কামালবাগ এলাকায় ভাড়া থাকলেও স্বামী আলী হোসেন দেশের বাড়িতে থাকেন।

চকবাজার থানারর উপ পরিদর্শক (এসআই) মুনতাজ আলী জানান, রাতে খবর পেয়ে বাসার রান্না ঘরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রান্না ঘর থেকে রক্ত মাখা শীল অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, ফিরোজা বেগমকে শীল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মুনতাজ আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীকে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭