ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিটিসেল সিইও মেহবুব চৌধুরী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সিটিসেলের প্রধান নির্বাহী (সিইও) মেহবুব চৌধুরী।

শনিবার দুপুরে শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাকে আটক করা হয় বলে শাহজালাল বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) সাইদুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের কাছে কিছু তথ্য ছিল।

তার ভিত্তিতে তাকে আটকের পর দুদকের কাছে হস্তান্তর করা হয়েছে।”

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সিটিসেলের নামে এবি ব্যাংক থেকে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে গত ২৮ জুন রাজধানীর বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়।

সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে সাড়ে তিনশ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ বুধবারই একটি মামলা করে দুদক। এরপর দুদক কর্মকর্তারা মেহবুব চৌধুরীকে খুঁজছিলেন।

ওই মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পাশাপাশি এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

সিটিসেল সিইও মেহবুব চৌধুরী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭