ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অতিথি চরিত্রকে ‘না’ বললেন শাহরুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
  • ৫০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  বলিউড অভিনেতা শাহরুখ খানকে সিনেমায় পূর্ণ চরিত্রের পাশাপাশি অতিথি চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে এখন থেকে আর কোনো সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করবেন না তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনেক আগে থেকেই অতিথি চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। কিন্তু এ বিষয়ে কেউ তাকে অনুরোধ করলে তা ফিরিয়ে দিতে পারেন না তিনি। তাই এ পর্যন্ত প্রায় ৩১টি সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে শাহরুখকে।

গত বছর ধানাক সিনেমাতে অতিথি চরিত্রে অভিনয় করেননি শাহরুখ। শেষ পর্যন্ত শাহরুখকে ছাড়াই তৈরি হয়েছে সিনেমাটি। এরপর যদিও আলিয়া ভাটের ডিয়ার জিন্দেগি সিনেমায় এবং সালমান খানের টিউবলাইট সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছেন শাহরুখ খান।

জানা গেছে, সিনেমার নির্মাতা এবং অভিনয়শিল্পী শাহরুখ খানকে সিনেমায় অতিথি চরিত্রে অভিনয়ের বিষয়ে অনুরোধ করেন। কিন্তু সম্প্রতি টিউবলাইট সিনেমায় তার চরিত্রটি খুব একটা সাড়া ফেলতে না পারায় শাহরুখ খুব শক্তভাবে অতিথি চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে অতিথি চরিত্রে অভিনয় প্রসঙ্গে শাহরুখ বলেছিলেন, ‘আমি এই চরিত্রগুলো শুধু বন্ধুদের অনুরোধে করে থাকি। এছাড়া যদি অতিথি চরিত্রে অভিনয় না করতাম তাহলে জানতে পারতাম না এই চরিত্রগুলো কেমন হতো। অতিথি চরিত্রের বিষয়ে আমি কোনো হস্তক্ষেপ করি না।’

বর্তমানে জাব হ্যারি মেটস সেজাল সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত শাহরুখ। এতে তার বিপরীতে অভিনয় করছেন আনুশকা শর্মা। এছাড়া আনন্দ এল রাইয়ের সিনেমায় ক্যাটরিনা ও আনুশকার সঙ্গে দেখা যাবে শাহরুখ খানকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অতিথি চরিত্রকে ‘না’ বললেন শাহরুখ

আপডেট টাইম : ১১:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭