ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এবার কোন চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাহুবলী ২’র জনপ্রিয়তায় ভর করে প্রভাস এখন ভারতের বাইরেও স্টার। এমনকি ভারতীয় সিনেমার জগতেও এখন সবচেয়ে বেশি চর্চিত তিনিই। বিজ্ঞাপন থেকে সিনেমা- তাঁর কাছে এখন অসংখ্য অফার। আপাতত মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ‘সাহু’। ইতিমধ্যেই বলিউডের অন্দরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। কবে বলিউডে পা রাখছেন প্রভাস? কখনও শোনা যাচ্ছে করণ জোহরের সিনেমাতেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন তিনি। কখনও আবার শোনা যাচ্ছে রোহিত

শেঠির ছবিতে ডেবিউ করবেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক প্রভু দেবা জানিয়েছেন, আপাতত প্রভাস তাঁর তেলুগু ছবি ‘সাহু’র কাজে ব্যস্ত। এরপরই তাঁর সঙ্গে একই ছবিতে কাজ করতে চান প্রভু। শুধুমাত্র বক্স অফিসে লাভের জন্য কারোর সঙ্গে ছবি বানাতে চান না তিনি। ভাল ছবির স্বার্থেই একসঙ্গে কাজ করতে চান প্রভাসের সঙ্গে। তবে সে ছবি হিন্দি হবে না তেলুগু, সে নিয়ে রয়েছে দ্বন্দ্ব। কারোর কারোর মতে দুই ভাষাতেই তৈরি হতে পারে এই ছবি।

প্রভু দেবার সঙ্গে অনেক পুরানো সম্পর্ক প্রভাসের। প্রভুর হিন্দি ছবি ‘অ্যাকশন জ্যাকশন’-এ গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল প্রভাসকে। কিছুদিন আগে করণ জোহরের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তারই মাঝে প্রভু দেবার এই বক্তব্যে মনে হচ্ছে এবার আর ক্যামিও নয়, একেবারে পুরোদস্তুর হিরো হিসাবেই নিজের ছবিতে প্রভাসকে সাইন করাতে চলেছেন পরিচালক।-সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এবার কোন চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?

আপডেট টাইম : ০৯:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০১৭