ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

৩৮তম বিসিএসে নিয়োগ পাবে ২০২৪ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৪১৪ বার

সরকারি চাকরিতে লোক নিয়োগে আটত্রিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন- পিএসসি। ১০ জুলাই থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১০ আগস্ট।

কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ঢাকাটাইমসকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ২৪টি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছর তিন মাস ২২ দিন পর মঙ্গলবার ৩৮তম বিসিএসের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

ড. সাদিক তিনি বলেন, কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

পিএসসির চেয়ারম্যান বলেন, এই বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাঁদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি।

তা ছাড়া এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। কেউ চাইলে ইংরেজিতেও এই বিসিএস দিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে অক্টোবর নাগাদ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

৩৮তম বিসিএসে নিয়োগ পাবে ২০২৪ জন

আপডেট টাইম : ১২:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭