ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভালো গল্পে কাজের আনন্দই অন্যরকম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
  • ৩৩৪ বার

গত বছরের ঈদুল ফিতরে অনেক নাটকে কাজ করেছিলাম। এবার ব্যবসায় বেশি মনোযোগী হওয়ার মাত্র দুটি নাটকে কাজ করেছি। তবে দুই নাটকের গল্পই অনেক ভালো। ভালো গল্পে কাজের আনন্দই অন্যরকম। ঈদের কাজ প্রসঙ্গে এভাবেই বললেন মডেল অভিনেত্রী নিপুণ। মাকে নিয়ে প্রথম রোজার দিন সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা। সম্প্রতি দেশে এসে মাসুদ সেজানের পরিচালনায় চরিত্র : ভোটার নামে একটি ঈদ বিশেষ নাটকের কাজ শেষ করেছেন। গতকাল থেকে শুরু করেছেন সকাল আহমেদের পরিচালনায় নাটক অভিনেত্রীর কাজ। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। ঈদের কাজ প্রসঙ্গে নিপুণ আরও বলেন, চরিত্র : ভোটার নাটকে আমি গ্রামের একজন মেয়ের চরিত্রে ও অভিনেত্রী নাটকে আমাকে দেখা যাবে অভিনেত্রীর ভূমিকায়। আশা করছি নাটক দুটি দর্শকদের মন ভরাবে। ঈদের নাটক ছাড়াও শিগগিরই নিপুণ উত্তম আকাশের পরিচালনায় শুরু করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ধূসর কুয়াশা। বলা যায়, প্রায় দুই বছর পর নতুন কোনো চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন নিপুণ। ২০১৬ সালের ৩ জানুয়ারি থেকে নিপুণ একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন। এ কারণে চলচ্চিত্রের কাজের চেয়ে  ব্যবসাতেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। নিপুণ বলেন, ভবিষ্যত্ নিরাপত্তার কথা ভেবেই বনানীতে সৌন্দর্যচর্চা বিষয়ক প্রতিষ্ঠান খুলেছি। ভালোই চলছে এই প্রতিষ্ঠানটি। প্রসঙ্গত, ২০০৭ সালে শাহ আলম কিরণ পরিচালিত সাজঘর এবং ২০১০ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন নিপুণ। সিনেমার বাইরে অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভালো গল্পে কাজের আনন্দই অন্যরকম

আপডেট টাইম : ১২:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭