ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সুইজারল্যান্ডের বরফঢাকা ‘রংবাজ’-এর শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৩৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ছবির শুটিং হল সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ি অঞ্চলে। শাকিব খান ও বুবলি অভিনীত ঈদে মুক্তি প্রতিক্ষীত ছবি ‘রংবাজ’-এর শুটিংয়ের জন্য ইতালি গিয়েছিল পুরো টিম। সেখান থেকে সুইজারল্যান্ডে যান তারা। ওখানকার বেশ কয়েকটি মনোরম প্রাকৃতিক দৃশ্যে গানের শুটিং করেন শাকিব ও বুবলি।

বিশেষ করে এতদিন বলিউড ও কলকাতার ছবিতে সুইজারল্যান্ডের বরফঢাকা দেখে এসেছেন দর্শকরা। এবার তারা সেটি ঢাকার ছবিতেই দেখতে পাবেন।

সুইজারল্যান্ড থেকে সোশ্যাল মাধ্যমে শাকিব খান যুগান্তরকে জানান, আমরা দিনভর ওখানকার প্লাটো বরফশৃঙ্গের মধ্যে শুটিং করেছি। অনেক ঠাণ্ডা। তারপরও কষ্ট করে কাজটি করেছি। কারণ ঈদে দর্শকদের ব্যতিক্রম কিছু উপহার দিতে চাই আমি। সে লক্ষ্যেই রংবাজের কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, বরফঢাকা পাহাড়ে ‘আমি চাই ছুঁতে চাই’ শিরোনামের একটি গানের শুটিং করেছেন তারা। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার স্যাভি ও নৃত্য পরিচালনা করেছেন অরবিন্দ। সুইজারল্যান্ড থেকে আজ কলকাতায় যাবেন শাকিব। সেখান থেকে বিশেষ কিছু কাজ সেরে ১৬ জুন দেশে ফেরার কথা রয়েছে তার।

উল্লেখ্য, ঈদে ‘রংবাজ’ ছাড়াও শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ ও ‘নবাব’ নামে আরও দুটি ছবি মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সুইজারল্যান্ডের বরফঢাকা ‘রংবাজ’-এর শুটিং

আপডেট টাইম : ১২:৩২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭