ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ছিটমহলবাসীদের প্রতি রাষ্ট্রপতির অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫
  • ৩৮৩ বার

স্থল সীমান্ত চুক্তি(এলবিএ) অনুযায়ী শনিবার দুপুর ১২.০১টায় ছিটমহল বিনিময় উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৬২টি ছিটমহলের অধিবাসীদের অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ৬৮ বছরের পুরনো স্থল সীমান্ত বিরোধ নিষ্পত্তির পর ছিটমহল বিনিময় বাংলাদেশ ও ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা বলেন।

রাষ্ট্রপতি এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিনন্দন জানান। তিনি বলেন, স্থল সীমান্ত চিহ্নিতকরণে ১৯৭৪ সালে স্বাক্ষরিত ইন্দিরা-মুজিব মাধ্যমে নেয়া মহৎ উদ্যোগ ২০১৫ সালে বাংলাদেশ ও ভারতের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

আবদুল হামিদ বলেন, এই ছিটমহল বিনিময়ের মাধ্যমে এর অধিবাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।

তিনি বলেন, ধাপে ধাপে তাদের জাতীয়তা ও পরিচয় নিশ্চিত করা হয়েছে। ছিটমহলবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে এটি ভূমিকা রাখবে। রাষ্ট্রপতি ছিটমহল বিনিময় কার্যক্রমে জড়িতদের ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ছিটমহলবাসীদের প্রতি রাষ্ট্রপতির অভিনন্দন

আপডেট টাইম : ১২:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫