ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমা নয়…

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  সিনেমা নয়, মিউজিক ভিডিওর মডেল হওয়ার মধ্য দিয়েই ফেরা হচ্ছে আবেদনময়ী বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার। সর্বশেষ ২০১৩ সালে ‘আপ কে লিয়ে হাম’-এর পর নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও বেশ কয়েকবারই গুঞ্জন ওঠে নতুন সিনেমা নিয়ে ফিরছেন আয়েশা। কিন্তু বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, অচিরেই নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। এটির পরিচালক লাভলি সিং। গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এ প্রসঙ্গে তিনি বলেন, আমার নতুন মিউজিক ভিডিও ‘জিন্দেগি ইয়ে জিন্দেগি’ অনেকটা সিনেমার মতোই। এর একটি গল্প রয়েছে। এতে নারী পাচারকারীর হাত থেকে নিজের বোনকে বাঁচানো এক মেয়ের গল্প বলা হয়েছে। এখানে আশেয়া টাকিয়াকে মূল চরিত্রে দেখা যাবে। এর আগে ২০০৭ সালে লাভলি সিংয়ের পরিচালনায় ‘কেয়া লাভ স্টোরি হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন আয়েশা। এদিকে গত কয়েক বছর পর্দার বাইরে থাকলেও নানা কারণেই খবরের শিরোনাম হয়েছেন এ অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শোনা গিয়েছিলো আয়েশা টাকিয়ার লিপ সার্জারির কথা। ভারী ও পুরুষ্টু ঠোঁটের জন্য ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন আয়েশা-খবর বেরিয়েছিল এমনটাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম্যে ভাইরাল হয়েছিলো এ তারকার ঠোঁটের অস্ত্রোপচারের আগের ও পরের ছবি। পরে ইন্সটাগ্রামে নিজের সত্যিকারের ঠোঁটের ছবি প্রকাশ করে খবরটিকে মিথ্যা  প্রমাণ করেন আয়েশা টাকিয়া। উল্লেখ্য, ‘টারজান দ্য ওয়ান্ডার কার’, ‘ফুল এন্ড ফাইনাল’, ‘দিল মাঙ্গে মোর’, ‘ওয়ান্টেড’, ‘সোচা না থা’, ‘শাদি নাম্বার ওয়ান’, ‘কেয়া লাভ স্টোরি হ্যায়’, ‘হোম ডেরিভারি’, ‘সাদি সে পেহেলে’, ‘দে তালি’, ‘সাদি নাম্বার ওয়ান’ সহ  বেশ কিছু হিট-সুপারহিট সিনেমায় দেখা গেছে আয়েশা টাকিয়াকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিনেমা নয়…

আপডেট টাইম : ১২:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭