ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ফখরুলের ত্রাণবহরে হামলার অভিযোগ বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭
  • ৩৪০ বার

 হাওর বার্তা ডেস্কঃ পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে যাওয়ার পথে চট্টগ্রা‌মের রাঙ্গুনিয়ায় বিএন‌পি  মহাস‌চি‌ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় বহরে থাকা প্রায় দশটির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মির্জা ফখরুলসহ সঙ্গে থাকা কেন্দ্রীয় ও চট্টগ্রামের স্থানীয় নেতারা অক্ষত আছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাওয়াজ শুভ। তবে কারা এই হামলা করেছে সেটি জানাতে পারেননি তিনি।

ঢাকাটাইমসকে বিএনপির এই নেতা জানান, গাড়িবহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন।

গত মঙ্গলবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবানের পাহাড় ধসে দেড়শরও বেশি মানুষ নিহত হয়েছে। এই ঘটনায় বিশেষ করে রাঙ্গামাটির পরিস্থিতি শোচনীয়। সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। বিকল্প পথে পণ্য পাঠানো শুরু হলেও বাড়তে দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে মানুষকে।

তবে শ্রমজীবী মানুষরা আছে বিপাকে। কারণ, কাজ কমে যাওয়ায় আয়ের উৎস বন্ধ হয়ে গেছে অনেকের। এই পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নিয়ে যাচ্ছে উপদ্রুত এলাকায়।

বিএনপিও কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে দুর্গত এলাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। এরইঅংশ হিসেবে কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিএনপির নেতাদের নিয়ে রবিবার রাঙ্গামাটি যাচ্ছিলেন বিএনপি মহাসচিব। সেখানে গিয়ে তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণের কর্মসূচি ছিল।

কিন্তু পথিমধ্যে গাড়িবহরে হামলা হওয়ায় বিএনপি নেতারা চট্টগ্রামের দিকে ফিরে আসছেন বলে জানিয়েছেন দলের  স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাওয়াজ শুভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ফখরুলের ত্রাণবহরে হামলার অভিযোগ বিএনপির

আপডেট টাইম : ১১:৪২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭