ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

এবার পর্দার লড়াইয়ে অপু-বুবলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছু দিন আগেও পুরো সিনেমা অঙ্গনে অপু বিশ্বাস ও বুবলির নাম ছিলো আলোচনার কেন্দ্রে। আর তাদের দুজনের মধ্যমণি হয়ে ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বছর খানেক অপু আড়ালে ছিলেন, এরই মধ্যে নাকি বুবলির সঙ্গে প্রেমে মজেন শাকিব-এমনই গুঞ্জন ছড়িয়েছিলো সিনেপাড়ায়।

সেই ইস্যুতে বুবলি নিজের ফেসবুকে শাকিব খানের সঙ্গে ছবি বিনিময় করে ‘ফ্যামিলি টাইম’ বলে আগুন জ্বেলে দেন অপুর মনে। এর পরই বুবলিকে ফোনে নানা বকাঝকা এবং হুমকিও নাকি দেন অপু। সবমিলে শাকিব খানকে নিয়ে তাদের মধ্যকার বাস্তব লড়াইটা তখন বেশ জমেছিলো!

এবার চলচ্চিত্রের পর্দায়ও লড়াইয়ে নামছেন জনপ্রিয় এই দুই নায়িকা। আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে অপুর ‘রাজনীতি’ এবং বুবলির ‘রংবাজ’। দুটি ছবিতেই তাদের নায়ক শাকিব খান। সুতরাং পর্দার লড়াইয়েও তাদের মধ্যমণি ঢালিউড কিং।

চলচ্চিত্রে অবশ্য বুবলির চেয়ে অপু অনেক সিনিয়র। তবে সাম্প্রতিক সময়ে শাকিবের সঙ্গে বুবলির রসায়ন দর্শকদের টানছে। তাই অপুর চেয়ে চলমান দর্শক চাহিদায় বুবলির নামটিই বেশি শোনা যাচ্ছে।

অন্যদিকে অনেক দিন পর শাকিব-অপুর রসায়ন। তাদের অগণিত ভক্ত প্রিয় জুটিকে নতুন রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং পর্দার এই লড়াইটা জমজমাট হবে বলেই ধারণা করছেন সবাই।

ঈদের বাকি রয়েছে মাত্র দুই সপ্তাহ। যদিও এখনো মুক্তির জন্য কোনো ছবিই নিশ্চিত হয়নি। তবে প্রাথমিকভাবে ‘রাজনীতি’ ও ‘রংবাজ’ দুটি ছবিই মুক্তি পাবে বলে প্রস্তুতি নিয়ে আছে। ফলে অপু বিশ্বাস ও বুবলি দুজনের মনেই স্বাভাবিকভাবে কাজ করছে উত্তেজনা। দুজনের কপালের ভাঁজেই হয়ত পড়েছে চিন্তা রেখা। শাকিবের সঙ্গে কার রসায়ন দর্শকের মন জয় করতে সফল হয়, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় পুরো ঢালিউড।

প্রসঙ্গত, ‘রাজনীতি’ ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। আর অন্যদিকে ‘রংবাজ’ ছবিটি শুরুর দিকে শামীম আহমেদ রনি পরিচালনা করলেও বর্তমানে এর পরিচালক আব্দুল মান্নান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এবার পর্দার লড়াইয়ে অপু-বুবলি

আপডেট টাইম : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০১৭