ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২১ বছরের সংসারের কেমিস্ট্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • ৩৮৩ বার

 হাওর বার্তাঃস্ত্রী মৌসুমীর সাড়া জাগানো প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ এখনো দেখেননি তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী। মুক্তির পর ২৪ বছর পেরিয়ে গেছে। অথচ এই জনপ্রিয় ছবিটি এখনো দেখবার সুযোগ করে উঠতে পারেননি ওমর সানী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘কেমিস্ট্রি’-তে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন মৌসুমী-ওমর সানী। এ অনুষ্ঠানেই অকপটে নিজেদের সম্পর্কের রসায়ন আবিষ্কার করেছেন তারা। ওমর সানী বলেন, বলিউডের হিন্দি ছবিটি দেখেছিলাম। তাই কেন জানি বাংলাদেশের রিমেক ছবিটি দেখার আগ্রহ হয়নি কখনো। মৌসুমী-ওমর সানী জুটির বয়স ২৪ পেরিয়ে রজতজয়ন্তীতে পা রেখেছে। আর তাদের সংসার ২১ পূর্ণ হয়েছে। এ দীর্ঘ যাত্রায় টক-ঝাল-মিষ্টি নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে মজার বিষয় হলো, প্রথম দেখাতেই ওমর সানীকে ফিরিয়ে দিয়েছিলেন মৌসুমী। ওমর সানী ও ‘চাঁদের হাসি’ ছবির নির্মাতারা মৌসুমীর কাছে গিয়েছিলেন ছবির প্রস্তাব নিয়ে। তবে মৌসুমী সে সময় ছবিটি করতে অস্বীকৃতি জানান। মাঝে একবার মৌসুমী ঘোষণা দিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন। সে প্রসঙ্গেও প্রকৃত তথ্য জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সালমান শাহের সঙ্গে জুটি ভাঙন, মান্নার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সত্যি গল্পগুলো। মৌসুমী জানান, তাদের সংসারের এই দীর্ঘ যাত্রা পথে ওমর সানীর সঙ্গে বোঝাপড়া মজবুত হয়েছে কারণ ওমর সানী বন্ধুর মতো একজন স্বামী। রুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এখন পর্যন্ত তাদের সম্পর্কের সব অজানা গল্পগুলো জানিয়েছিলেন জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এস এম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘কেমিস্ট্রি’ প্রচার হবে ঈদের ৪র্থ দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

২১ বছরের সংসারের কেমিস্ট্রি

আপডেট টাইম : ১২:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭