ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সামনে আর সেই দিন আসবে না ফখরুল সাহেব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৫৩৯ বার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেই দিন আর ফিরে আসবে না। খালেদা জিয়া ২০০৮ সালে বলেছিলেন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। আজকে বিএনপি মহাসচিব ঐ বক্তব্যের পূনরাবৃত্তি করছেন। তারা পুরনো সুরে ডাকছে। পেছনের ডাক পেছনে, সামনে আর সেই দিন আসবে না মির্জা ফখরুল সাহেব।

বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের ছয় দফা দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সামনের নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে কিনা জানি না, তবে তাদের পরাজয় নিশ্চিত। আমাদের হ্যাটট্রিক বিজয় ও বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।

এর আগে, ২০০১ সালের জাতীয় নির্বাচনে ভরাডুবি হয়েছিল আওয়ামী লীগের। তবে এবার তার পুনরাবৃত্তি হবে না জানিয়ে কাদের বলেন, বিএনপি মনে করছে ২০০১ সালে যা হয়েছে আবার ২০১৮ সালে তা হবে। বিএনপি যদি এই মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তখন বিএনপি সাইকেল ফেডারেশন, দাবা ফেডারেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এখন আর সেটা সম্ভব না

ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সামনে আর সেই দিন আসবে না ফখরুল সাহেব

আপডেট টাইম : ০৮:৫৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭