ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আর্মির স্ত্রীর চরিত্রে আলিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৩১৫ বার

মেঘনা গুলজার তাঁর পরবর্তী ছবিটি তৈরি করবেন হরিন্দ্র শিখার বই কলিং সেহমাত অবলম্বনে। একজন পাকিস্তানি আর্মি অফিসার ও তাঁর কাশ্মীরি স্ত্রীকে নিয়ে হবে এই ছবির গল্প। শোনা যাচ্ছে, এখানে আর্মির স্ত্রীর চরিত্রে ভাবা হয়েছে আলিয়া ভাটের নাম। আর আর্মির চরিত্রে থাকবেন অভিনেতা ভিকি কুশল।

ভারত-পাকিস্তানের এক যুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোপন তথ্য ভারতে পাঠানোর জন্য কাশ্মীরের এক মেয়ের সঙ্গে পাকিস্তানের এক সৈনিকের বিয়ে দেয়া হয়। সেই মেয়ের চরিত্রেই দেখা যাবে আলিয়াকে। ‘তালভার’ সিনেমায় সমালোচকদের অনেক প্রশংসা কুড়ানোর পর এখন এই ছবি নিয়ে কাজ করছেন মেঘনা। এদিকে নাম ঠিক না হওয়া এই ছবি নিয়ে সবার আগ্রহের কারণ মূলত এর নায়ক-নায়িকা। আলিয়া ভাট এই প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেত্রী। সেই অর্থে অভিনয় অনেক ভালো করলেও ভিকি কুশলের তেমন তারকাখ্যাতি নেই। দুজনের রসায়ন পর্দায় কেমন জমে, এখন সেটাই দেখার পালা।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘আলিয়ার সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলে ভিকিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু তাঁর মেধাও কম না। এই ছবিতে তাঁর মতো একজন অভিনেতা আমাদের দরকার ছিল। এই ছবির কলাকুশলীর সঙ্গে আমাদের মৌখিক কথা হয়েছে। তাঁদের চুক্তিবদ্ধ করার পরিকল্পনা চলছে।’

জংলি পিকচার্স ও করণ জোহরের ধর্ম প্রোডাকশন যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন। আগামী মাস থেকেই এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: জুম টিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আর্মির স্ত্রীর চরিত্রে আলিয়া

আপডেট টাইম : ০৯:২৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭