ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আর রাজনীতি করতে ভালো লাগে না : শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
  • ৩৭৬ বার

আমি আগামীতে নির্বাচন করবো কি করবো না জানি না। আর রাজনীতি করতে ভালো লাগে না। রাজনীতিতে এতো নাটক, এতো নোংরামি, অনেকে নির্বাচন করার জন্য নাটক করে। তাই এখন এসব নোংরা রাজনীতি আর ভালো লাগে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় ঈদগাহ মাঠ ও কবরস্থান সম্প্রসারণের ভরাট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি। তিনি বলেন, আমি এখান থেকে ফিরে যেতে পারব কিনা সেটাই জানি না।

তাই বাকি জীবনটা আল্লাহকে খুশি করতে মানুষের উন্নয়ন করে যেতে চাই।

শামীম ওসমান বলেন, বাংলাদেশের এক জ্ঞানী মহিলা সুলতানা কামাল। এরা জ্ঞানী, না পাপী, না বদমাস আল্লাহ মালুম। তিনি নাকি বলেছেন, হাইকোর্টের সামনে মূর্তি না থাকলে বাংলাদেশে মসজিদ থাকবে না। আরেকজন আছে রফিউর রাব্বি। তিনি বলেছেন, বিসমিল্লাহ সংবিধানের সঙ্গে যুক্ত করা হবে জানলে নাকি মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করতো না।

নারায়ণগঞ্জে উন্নয়নের কথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ১২০ ফুট চওড়া করা হবে। জুলাইয়ের পর থেকে ফতুল্লায় ১৪০টি আরসিসি রাস্তার কাজ শুরু হবে। এছাড়া ডিএনডি এলাকায় আগামী দেড় বছরের মধ্যে ৫৭৫ কোটি টাকার উন্নয়ন হবে। তখন এ এলাকার মানুষ এ এলাকা চিনতে পারবে না। গুলশান-বনানীর চেয়ে বেশি উন্নত হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক চান, দফতর সম্পাদক সালাউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আর রাজনীতি করতে ভালো লাগে না : শামীম ওসমান

আপডেট টাইম : ১২:৩১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭