ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অজানা কথা বলবেন অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
  • ৩৮৩ বার

অভিনেতা ও নির্মাতা হিসেবে বেশ জনপ্রিয় শাহরিয়ার নাজিম জয়। পাশাপাশি উপস্থাপনাও করেন তিনি। বর্তমানে জয়ের উপস্থাপনায় এটিএন বাংলায় প্রচার চলছে সেলিব্রিটি টকশো ‘সেন্স অব হিউমার’। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। এতে উপস্থিত হয়ে ব্যক্তিজীবন ও চলচ্চিত্র ক্যারিয়ারের না বলা অনেক কথা বলেন তিনি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস মানবজমিনকে বলেন, কয়েকদিন আগে এর শুটিং করেছি। এ অনুষ্ঠানে অনেক না বলা কথা দর্শকের সামনে বলেছি। শাকিবের পাশাপাশি আসছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা আমার ‘রাজনীতি’ ছবিসহ অনেক বিষয় নিয়ে কথা বলেছি। জয় ভাইয়ের সঙ্গে একটি ছবিতেও আমি অভিনয় করেছিলাম। তার উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে বেশ ভালো লেগেছে। আশা করি, দর্শকও এটি উপভোগ করবেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে জয় বলেন, তারকাদের অজানা কথা, গানসহ রম্য আলোচনা রয়েছে। অপু বিশ্বাস বেশ সাবলীলভাবে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক গোপন কথা বলেছেন। যা দর্শকরা জানতে পারবেন এই অনুষ্ঠানে। এতে অতিথি হিসেবে আরো থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আবদুস সাত্তারের প্রযোজনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি এটিএন বাংলার প্রচার হবে আগামীকাল (শনিবার) রাত ১০ টা ৫০ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অজানা কথা বলবেন অপু

আপডেট টাইম : ১১:৪১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭