ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চাই না সন্তান মিডিয়ার মানুষ হোক: অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭
  • ৪৮১ বার

মা হিসেবে অপু বিশ্বাস চান না যে তার সন্তান (আব্রাম খান জয়) বড় হয়ে মিডিয়ায় কাজ করুক। জয়ের ভবিষ্যৎ নিয়ে অপু বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন।

অপু বলেন, ‘জয় তার পিতা-মাতার মতো তারকা হোক এটা আমি চাই না। আমি আমার ছেলেকে আর সব মানুষদের থেকে আলাদা করতে চাই না। ও (জয়) পড়াশোনা শিখে ভালো একজন মানুষ হোক।’

এক প্রশ্নের জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘মিডিয়া তো অনেক জানার অনেক শেখার জায়গা, হয়তো আমার ছেলে সেটা পারবে না। এখানে কাজ করা অনেক কঠিন। অনেক দায়িত্ব নিতে হয়। মা হিসেবে এত ভারী দায়িত্ব আমার ছেলে কাঁধে নিয়ে ঘুরছে সেটা দেখতে চাই না আমি। অভিজ্ঞতা থেকেই বলছি।’

অপু বলেন, ‘আমার ছেলের বয়স এখন সাত মাস। তার বয়স এক বছর হলে আমি আবার পুরোপুরি চলচ্চিত্র ফিরব। নায়িকাদের বিয়ে বা সন্তান হয়ে গেলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় বলে যে ধারণাটি প্রচলিত রয়েছে, সেটি অত্যন্ত ভুল একটি ধারণা। আমি যে বিয়ের পরে আট বছর কাজ করেছি, কেউ বুঝতে পেরেছে?’

বর্তমানে শাকিব ব্যস্ত রয়েছেন রংবাজ চলচ্চিত্রের শুটিং নিয়ে। আর অপু সামলাচ্ছেন সংসার, প্রস্তুতি নিচ্ছেন নতুন করে প্রত্যাবর্তনের। এরই ফাঁকে নিজের বিয়ে-সন্তান ও চলচ্চিত্র প্রসঙ্গে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনকে (বিবিসি) দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অপু বিশ্বাস। এই ঈদে রাজনীতি চলচ্চিত্রে মাধ্যমে চলচ্চিত্রে ফিরবেন।

প্রসঙ্গত, শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। বিয়ের ৮ বছরের মাথায় তাদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান, নাম আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে জয়ের জন্ম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

চাই না সন্তান মিডিয়ার মানুষ হোক: অপু

আপডেট টাইম : ১১:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০১৭