ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ডিআইজি পদে ৫ কর্মকর্তাকে বদলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৪০৩ বার

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পদে ৫ জন কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এতে বলা হয়, বদলিকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন- খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি, ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ডিআইজি পুলিশ অধিদপ্তর, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (চলতি দায়িত্বে), এনএসআইর পরিচালক মোশারফ হোসেনকে টিঅ্যান্ডআইএমের ডিআইজি এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রহুল আমিনকে এনএসআইর পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাকে দ্রুত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশের ডিআইজি পদে ৫ কর্মকর্তাকে বদলি

আপডেট টাইম : ১২:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭