ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শাকিব-শুভশ্রীর রোমান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭
  • ৬২৪ বার

শাকিব খান যৌথ প্রযোজনার আরেকটি ছবি এবারের ঈদে দর্শকদের উপহার দিতে যাচ্ছেন। ছবির নাম ‘নবাব’। ছবিতে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের ব্যানারে এ ছবিটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি এবং আব্দুল আজিজ। গতকাল এ ছবির প্রথম ট্রেইলার প্রকাশ করে প্রযোজনা সংস্থা জাজ। ট্রেইলারে শাকিবের অ্যাকশন লুকের পাশাপাশি নায়িকা শুভশ্রীর সঙ্গে রোমান্সও ছিল বেশ চোখে পড়ার মত। শাকিব খান মানবজমিনকে বলেন, ‘নবাব’ ঈদে ভালো ব্যবসা করবে। ‘শিকারী’ ছবির চেয়েও এগিয়ে থাকবে। আর ছবিতে আমার বিপরীতে প্রথমবার শুভশ্রী কাজ করেছেন। অনেক ভালো একজন অভিনেত্রী তিনি। আমার সঙ্গে এ ছবিতে তাকে ভিন্নভাবে পাবেন দর্শক। বৃহস্পতিবার ছবির প্রথম ট্রেইলার দর্শকের নজর কেড়েছে। ভালো রেসপন্স পাচ্ছি। ‘নবাব’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী , খরাজ মুখার্জি, কমল প্রমূখ। ছবির গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি এবং আকাশ। উল্লেখ্য, শাকিব খান ও কলকাতার অভিনত্রেী শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ‘শিকারী’ ছবিটি গত বছরের ঈদে মুক্তি পেয়ে ভালো ব্যবসায়িক সফলতা পায়। ‘নবাব’ ছবির বাইরে শাকিব খান বর্তমানে ‘রংবাজ’ ছবির কাজ করছেন। এ ছবিতে শাকিবের বিপরীতে শবনম বুবলী কাজ করছেন। এ ছবিটিও ঈদে মুক্তি পাবে বলে জানা যায়। এছাড়া অপু বিশ্বাস ও শাকিব খান অভিনীত ‘রাজনীতি’ ছবিটিও এবারের ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শাকিব-শুভশ্রীর রোমান্স

আপডেট টাইম : ০৫:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০১৭