ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় খালেদার উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৩৭৩ বার

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্টে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বিএনপি নেত্রী বলেন, ‘হামলায় হতাহতের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। একের পর এক এ ধরনের সন্ত্রাসী ঘটনা বিশ্বব্যাপী সংঘটিত হয়েই চলেছে।’

স্থানীয় সময় গতরাত ১০টা ৩৫মিনিটে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্টে সন্ত্রাসীদের বোমা হামলায় শিশুসহ অনেক হতাহতের ঘটনা ঘটে।

খালেদা জিয়া বলেন, ‘যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকা- মানবতার পরিপন্থী কাজ। সন্ত্রাসীরা সমগ্র মানবজাতির শত্রু। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত কনসার্টে বোমা হামলা চালিয়ে মানুষকে হতাহত করার ঘটনা শুধু বর্বরতাই নয়, এটি মানবজাতির জন্য অশনিসংকেত।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘একটি শান্তিপূর্ণ উৎসবমুখর অনুষ্ঠানে বোমা হামলা করে মানুষ হত্যা কাপুরুষোচিত কাজ। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্যই সন্ত্রাসীরা সাধারণ ও নিরীহ মানুষের রক্তে হাত রঞ্জিত করতে বিন্দুমাত্র দ্বিধা করছে না। এখনই বিশ্ব সমাজ এদের রুখে দিতে ব্যর্থ হলে মানবজাতির সকল অর্জন ধুলিস্যাৎ হয়ে যাবে, মানবজাতির অস্তিত্ব হয়ে পড়বে বিপন্ন।’

বিএনপি চেয়ারপারসন এই হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করেন।

দু:খজনক এই ঘটনায় যুক্তরাজ্যবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, যুক্তরাজ্য সরকার ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সক্ষম হবে।’

অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সন্ত্রাসী হামলায় ঘটনায় তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, ‘দেশে দেশে সন্ত্রাসীদের এহেন হামলা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।’ বিশ্বের বিভিন্ন এলাকায় ঘৃণ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে সামিল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলায় খালেদার উদ্বেগ

আপডেট টাইম : ১২:৫৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭