ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জেলখানাতেও টাকার গরম দেখাচ্ছে সাফাত-সাদমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • ৪৬০ বার

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ দুই আসামির জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তারা দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন দুজন।
এদিকে, কারাগারের একটি সূত্র নিশ্চিত করেছে, কারাগারে প্রবেশের সময়ই সাফাত আহমেদ এবং সাদমানের প্রিজনার কার্ডে (পিসি কার্ড) ৫০ হাজার টাকা করে জমা দেয়া হয়েছে। সেই টাকা থেকে সকালে তাদের জন্য নির্ধারিত আটার রুটি এবং গুড়/সবজি দিয়ে একদিনও নাস্তা করেননি। প্রতিদিনই তারা টাকা দিয়ে ক্যান্টিন থেকে কিনে একটু দামি খাবার খাচ্ছেন। দুপুর এবং রাতের জন্য নির্ধারিত ভাত, মাছ/ মাংস এবং ডালের খাবার দেয়া হলেও তারা তা খাচ্ছেন না। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বলছে, কয়েদী হিসাবে তারা নিজেদের টাকায় ক্যান্টিন থেকে খাবার খেতে পারেন। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই।

উল্লেখ্য, ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে সিলেট থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর দ্য রেইন ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। আর এ অভিযোগে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জেলখানাতেও টাকার গরম দেখাচ্ছে সাফাত-সাদমান

আপডেট টাইম : ১১:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭