ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভিশন ২০৩০ আগামী প্রজন্মের ঐতিহাসিক দলিল : ড. মোশাররফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭
  • ৩২৪ বার

‘ভিশন ২০৩০ আগামী প্রজন্মের জন্য জবাবদিহিমূলক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার এক ঐতিহাসিক দলিল’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “এই ভিশন জনগণের সঙ্গে সম্পাদিত একটি চুক্তি। আমাদের ভিশন বাস্তবায়নের মাধ্যমে মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে এবং দেশে জবাবদিহিতার রাজনীতির সূচনা হবে। ”

আজ শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানাচোয়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে নৈয়ার বাজারে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ড. মোশাররফ এসব কথা বলেন।

২০১৪ সাল থেকে কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি উল্লেখ করে এর প্রতিবাদে ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার সংগ্রামে শরিক হতে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বিএনপির এই নীতি নির্ধারক নেতা। তিনি পেন্নাই, গৌরীপুর, বারিকান্দি, নোয়াগাঁও, বিটেশ্বর, ভাংতিরপাড়, কাউয়াদী ও দৌলতপুরে সমবেত স্বতঃস্ফূর্ত দলীয় নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন। প্রতিটি স্থানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা ঢোল-বাদ্য বাজিয়ে তাদের প্রিয় এই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনও বক্তব্য দেন।

ড. মোশাররফ বলেন, “২০১৪ সালের পর থেকে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায় করবো। সেই সরকারের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে অংশ নেবে। জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবো এবং ভিশন ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবো। দেশে জবাবদিহিতার রাজনীতির সূচনা হবে। আর এতে দেশের মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটবে। মানুষ ভালো থাকবে। সব ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসবে। ”

ড. মোশাররফ আরো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ ঘোষণার পর ক্ষমতাসীন দলের নেতাদের মধ্যে চরম অস্বস্তি বিরাজ করছে। বিএনপির ভিশন নিয়ে আওয়ামী লীগের নানা মনগড়া মন্তব্য জনগণ প্রত্যাখান করেছে। দেশের মানুষ এই ভিশনকে সাধুবাদ জানিয়ে গ্রহণ করেছে। ”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিয়াজী, খন্দকার মাহবুব হোসেন, মিঞা মো. শফিকুল ইসলাম, যুবদল নেতা ভিপি জাহাঙ্গীর আলম, ভিপি সাহাবউদ্দিন ভূঁইয়া, বাবুল মোল্লা, শরীফ চৌধুরী, শাহনাজ ভূঁইয়া, আব্দুল আউয়াল, কাউসার আলম সরকার, মোশাররফ হোসেন হাজারী, ছাত্রদল নেতা মো. আল আমিন সরকার, আব্দুল বাসেত, আসাদুজ্জামান লিমন প্রমুখ।

বিকেলে ড. মোশাররফ তিতাস উপজেলা সদরে অবস্থিত নিজ বাসভবনে একটি মিলাদ মাহফিলে যোগ দেন। মিলাদে অন্যদের মধ্যে বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন, খন্দকার মাহবুব হোসেন, মো. সাদেক হোসেন, চেয়ারম্যান এমদাদুল হক, আলী হোসেন মোল্লা, ছাদির হোসেন, আদিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভিশন ২০৩০ আগামী প্রজন্মের ঐতিহাসিক দলিল : ড. মোশাররফ

আপডেট টাইম : ১২:৩৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭