ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৪২০ বার

বর্তমান সরকার ভারতের পানির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না এমন দাবি করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন,‘যে সরকার ভারতের পানির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না, দেশের জনগণের কল্যাণ ও জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪১তম বার্ষিকী স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত ‘গঙ্গা-তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন,ভারত উজানের রাষ্ট্র হিসেবে ভাটির দেশ বাংলাদেশের সঙ্গে সৎ প্রতিবেশী হিসেবে আচরণ করতে ব্যর্থ হয়েছে। ফারাক্কা সমস্যা সামাধানে ব্যর্থ সরকার টিপাইমুখ বাঁধ নির্মাণের পক্ষে দেশের স্বার্থবিরোধী উকালতি করছে।

মানববন্ধনে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেন, ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হয়েছে এবং টিপাইমুখ বাঁধ নির্মাণের মাধ্যমে আবারও দেশের উত্তর-পূর্বাঞ্চল মরুভূমিতে পরিণত করার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।

ন্যাপের নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই

আপডেট টাইম : ১১:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭