ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৫০-এও তিনি চির যৌবনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৪১৭ বার

সোমবার তার জন্মদিন। ৫০ বছরে পা দিলেন তিনি। কিন্তু তাকে দেখে বয়স বোঝার কোনও উপায় নেই।
আজও জন্মদিনে অজস্র ফ্যান লেটার পান। সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা বার্তা আসে। সব কিছু সামলে পরিবারের সঙ্গেই এই দিনটা সেলিব্রেট করতে চান তিনি। ঘরোয়া পার্টিতে আনন্দ করাই তাকে সবচেয়ে বেশি রিফ্রেশ করে।
তিনি মাধুরী দীক্ষিত। আজ ৫০ বছরে পা দিলেন। বয়স ধরে রাখা, দীর্ঘদিন ধরে একটানা দর্শকদের মনে জায়গা করে নেওয়ার রহস্যটা কী?
না! মাধুরী নিজে সে বিষয়ে মুখ খুলতে চাননি কোনওদিনই। তবে তার ক্যারিয়ারের দিকে চোখ রাখলে বোঝা যাবে কিছু জন্মগত ক্ষমতাকে খুব সহজ কিছু নিয়মে বেঁধে রেখেছেন নায়িকা।
মাধুরীর হাসি নিয়ে অনেক চর্চা রয়েছে সিনে মহলে। একবাক্যে অনেকেই স্বীকার করেন এই হাসিতে জাদু রয়েছে। যা দিয়ে বছরের পর বছর দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। লাল লিপস্টিক মাধুরীর পছন্দের। তিনি মনে করেন, তার ত্বকের রঙের সঙ্গে লাল লিপস্টিকই ভাল মানায়।

শুধু সৌন্দর্য নয়। অভিনয়েও যে তিনি সেরা তা একাধিকবার প্রমাণ করেছেন মাধুরী। ‘তেজাব’, ‘দিল’, ‘বেটা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘গুলাব গ্যাং’— একাধিক বক্স অফিস হিট দিয়েছেন তিনি। তেমনই বিভিন্ন পুরস্কারও জিতেছে তার অভিনীত ছবি।
ফিল্ম হোক, স্টেজ অথবা রিয়ালিটি শো— মাধুরীর নাচে মন্ত্রমুগ্ধ দর্শক। দীর্ঘদিন কত্থক শিখেছেন। নাচের মুদ্রায় তিনি যেমন অনাবিল আনন্দ খুঁজে পান, তেমনই এই অভ্যেস তার বয়স ধরে রাখার টোটকাও বটে।
‘ধক ধক’ গানে মাধুরীর এক্সপ্রেশন এক মুহূর্তে তাকে ইন্ডাস্ট্রির ‘ধক ধক’ গার্ল তকমা দিয়েছিল। আবার ‘হাম আপকে হ্যায় কৌন’-এ সালমান খানের সঙ্গে বড়পর্দায় রোম্যান্স তাকে পৌঁছে দিয়েছিল অন্য মাত্রায়। ফলে বড় পর্দায় তার সেনসুয়াল পারফরম্যান্সও দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে।
ব্যক্তিগত জীবন কী করে ব্যক্তিগত রাখতে হয় তা বোধহয় মাধুরীর কাছ থেকে শেখার। সঞ্জয় দত্তের সঙ্গে তার ডেটিংয়ের জল্পনায় একসময় সরগরম ছিল ইন্ডাস্ট্রি। কিন্তু তারপর গ্ল্যামার ওয়ার্ল্ড বা মিডিয়া থেকে পার্সোনাল লাইফকে একেবারে আলাদা করে রেখেছেন মাধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৫০-এও তিনি চির যৌবনা

আপডেট টাইম : ১২:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭