ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শাকিবের কথামতো ঘর সংসার নিয়ে ব্যস্ত অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭
  • ৩৩৭ বার

শাকিবের চাওয়াকেই প্রাধান্য দিয়ে সংসার করছেন অপু বিশ্বাস। শাকিব চেয়েছেন অপু সিনেমায় কাজ না করুক। সংসার ও সন্তান জয়কে নিয়ে ব্যস্ত থাকুক। স্বামীর কথা মতো আপাতত ঘর সংসার নিয়েই আছেন অপু। অপু জানান, জয়কে ঘিরেই আমার সবকিছু। ওকে রেখে কোথাও যাওয়া যায় না। সারাক্ষণ ওর সঙ্গেই থাকতে হয়। মা হবার আগে কখনো বুঝতাম না মা হওয়া কতটা আনন্দের। সন্তানের খাবার থেকে শুরু করে ঘুম সবকিছুতেই খেয়াল রাখতে হয়। ওর ময়লা কাপড়গুলোও আমাকেই পরিষ্কার করতে হয়। শাকিবের সঙ্গে স¤পর্কের বিষয়ে অপু জানান, শবেবরাতে ছেলেকে দেখতে এসেছিল শাকিব। ছেলের জন্য উপহারও এনেছিল। অভিনয়কে বিদায় জানাচ্ছেন কিনা এ ব্যাপারে এখনই কিছু বলতে চান না অপু। বললেন, পরেরটা পরে দেখা যাবে। আগে সংসার। এদিকে তার আটকে থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে- পাঙ্কুজামাই, মাই ডার্লিং, মা, ভালোবাসা ২০১৭। অপু যদি চলচ্চিত্রে না ফেরেন তবে এসব সিনেমার ভবিষ্যৎ অন্ধকার। যদিও সন্তানসহ গণমাধ্যমের সামনে আসার পর তিনি জানিয়েছিলেন অভিনয়ে ফিরবেন। কিন্তু এখন অভিনয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না তিনি। ফলে অপুর চলচ্চিত্রে ফেরা নিয়ে শঙ্কা এবং সংশয় দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শাকিবের কথামতো ঘর সংসার নিয়ে ব্যস্ত অপু

আপডেট টাইম : ১২:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭