ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কী থাকছে বিএনপির রূপকল্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
  • ৩৩২ বার

ক্ষমতায় গেলে নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার পরিকল্পনা সুনির্দিষ্টভাবে তুলে ধরতেই ‘ভিশন-২০৩০ ফর বাংলাদেশ’ প্রকাশ করবে বিএনপি। বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ রূপকল্প প্রকাশ করবেন। এ অনুষ্ঠানে ২০ দলীয় জোটের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণপত্র গ্রহণ করেনি আওয়ামী লীগ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি যদি আগামীতে ভোটের মাধ্যমে ক্ষমতায় যায়, তাহলে কিভাবে সরকার পরিচালিত হবে, সুশাসন কিভাবে নিশ্চিত করা হবে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কোন পথে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে, ভিশন-২০৩০ তারই একটি রূপকল্প।
‘ভিশন-২০৩০’ নিয়ে দেড় বছর ধরে কাজ করছে বিএনপি। গত বছরের ১৯ মার্চ দলের ষষ্ঠ কউন্সিলে প্রথমবারের মতো দলের এই ভিশন সামনে আনেন বেগম খালেদা জিয়া। সেটি তখন ছিল অনেকটাই খসড়া পর্যায়ে। গত কয়েকমাস ধরে এ নিয়ে দলটির সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত একটি থিঙ্ক ট্যাঙ্ক নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছেন। গত সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে ভিশন ২০৩০ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিনিয়র নেতারা মঙ্গলবার দুপুরেও এ নিয়ে বৈঠক করেন।
জানা গেছে, নতুন ধারার রাজনীতি প্রবর্তন, সৃজনশীল উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, মন্ত্রণালয় ভিত্তিক পরিকল্পনা, গণভোট চালু, জনগণের সম্মতির ভিত্তিতে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাসহ নানা বিষয় থাকছে ‘ভিশন-২০৩০’-এ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কী থাকছে বিএনপির রূপকল্পে

আপডেট টাইম : ১১:১৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭