ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাওরে ক্ষতিগ্রস্তদের ফ্রি চিকিৎসা দেবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • ৪০৮ বার

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাওর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষকে সারা বছর বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এ জন্য হাওরপাড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প খোলা হবে। ফসলহারা মানুষের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করবে সরকার।

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ বিতরণকালে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বেলা একটায় ত্রাণ বিতরণ শেষে সেখানে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এখান থেকে ফসলহারা লোকজন বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন।

মোহাম্মদ নামিস আরও বলেন, ‘আমরা খালেদা জিয়ার মতো ঢাকায় বসে বক্তৃতা-বিবৃতি দিই না। হাওরে মানুষের এই দুঃখ-দুর্দশায় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছি। ইতিমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এসেছেন।’

হাওরের মানুষ না খেয়ে থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার তাদের খাবারের ব্যবস্থা করবে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সবকিছু করা হবে।

ত্রাণ বিতরণের সময় মোহাম্মদ নাসিমের সঙ্গে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন, সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে ক্ষতিগ্রস্তদের ফ্রি চিকিৎসা দেবে সরকার

আপডেট টাইম : ১২:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭