ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দায় ফিরতে মেদ ঝরাচ্ছেন অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • ৫০০ বার

পর্দায় ফিরে আসতে নিয়মিত জিমে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সন্তান জন্মদানের কারণে বেশ মুটিয়ে গিয়েছিলেন তিনি। তার ও শাকিব খানের সন্তান আব্রাহামের জন্ম হয় সিজারের মাধ্যমে। ফলে তিনি খুব বেশি পরিমাণ এক্সারসাইজ এখন চাইলেও করতে পারছেন না। তবে গত মাস থেকে তিনি জিমে নিয়মিত যাচ্ছেন। আর এই এক মাসে অপু চার-পাঁচ কিলোগ্রাম ওজনও কমিয়ে ফেলেছেন।

অপু বলেন, ‘আবার ২০১২ সালের মতো স্লিম হয়ে যাবো। আমি সিজারের পেশেন্ট, আমার সন্তান নরমাল ডেলেভারি হয়নি। তাই ডাক্তারের কথামতো বেশি পরিশ্রম করিনি এতদিন। এখন মাস খানেক ধরে জিম করছি। গত এক মাসে প্রায় চার পাঁচ কিলো ওয়েট লস করেছি। দুই মাসে আশা করি আমার ৮০ ভাগ মেদ কমিয়ে ফেলতে পারবো। এরপরই সিনেমায় নতুন করে ফিরে আসবো।’

প্রসঙ্গত, বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের জনপ্রিয় এই অভিনেত্রী নিজ যোগ্যতায় খুব অল্প সময়েই সাধারণ মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। সম্প্রতি শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও সন্তান নিয়ে মুখ খুললে তার প্রতি সবার ভালোবাসা ও গ্রহণযোগ্যতা আরো বেড়ে যায়। তাকে নিয়ে আগ্রহ ও কৌতুহল তৈরি হয় সাধারণের মাঝে। এবারের ঈদে তার নতুন সিনেমা ‘রাজনীতি’ মুক্তি পাবে। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পর্দায় ফিরতে মেদ ঝরাচ্ছেন অপু

আপডেট টাইম : ১০:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭