ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
  • ৪৫১ বার

দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএসের প্রথম বর্ষে ভর্তি নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও চিকিৎসা শিক্ষা) আইয়ুবুর রহমান খান দ্য রিপোর্টকে বলেন, ‘মেডিকেলে ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওই সময়ে শুক্রবারগুলোতে ভর্তি পরীক্ষা থাকায় আর আমরা সময় পাচ্ছি না। আর সময় পাওয়া যায় ১৩ নভেম্বর। তবে মন্ত্রীর নেতৃত্বে আগামী মাসে আরও একটি সভা হবে। আমরা ১৮ সেপ্টেম্বরই পরীক্ষা নিতে চাচ্ছি।’

ভর্তির অন্যান্য বিষয়গুলো গত বছরের মতো থাকছে বলেও জানান অতিরিক্ত সচিব।

সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানিয়েছেন, এ বছরও আবেদন ফি ৬৫০ টাকাই থাকছে। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ (টিকচিহ্ন) পরীক্ষা ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবারও লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।

আগামী ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালকের দফতর থেকে জানা গেছে, দেশে বর্তমানে ২৯টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে তিন হাজার ১৬২টি আসন এবং ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩২৫টি আসন রয়েছে।

এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট মিলিয়ে বিডিএস কোর্সে মোট ৫৩২টি ও ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে।

সভায় শিক্ষা মন্ত্রণায়ের প্রতিনিধি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন, বেসরকারি মেডিকেল কলেজ এ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

আপডেট টাইম : ০৬:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫