ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইভিটিজিং না করেও গ্রেপ্তার হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭
  • ৪২০ বার

রাস্তায় এক মেয়েকে উত্তক্ত করছিল কিছু বখাটে যুবক। এ সময় ঘটনাচক্রে সেখানে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারকা হয়ে ওঠা হিরো আলম খ্যাত আশরাফুল আলম।

বখাটেদের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে আলম তাদের মারধর করেন। এ সময় আচমকা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলমকে গ্রেপ্তার করে। পরে বুলবুলির স্বীকারোক্তিতে আলমকে ছেড়ে দেওয়া হয়।

মঈন বিশ্বাস পরিচালিত ‘মারছক্কা’ সিনেমার একটি দৃশ্য এটি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পাণ্ডে প্রমুখ।

সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল’র ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি,আশা করি দর্শকদের ভালো লাগবে।

আলম বলেন, এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাবো। সত্যিই আমি প্রযোজক ও পরিচালকের কাছে কৃতজ্ঞ। আশা করি সিনেমাটি হলে গিয়ে দেখবেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইভিটিজিং না করেও গ্রেপ্তার হিরো আলম

আপডেট টাইম : ০৩:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০১৭