ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালাতে হবে: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • ৩৯২ বার

সরকার ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালাতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নগরীর ‘কিং অব চিটাগং কনভেনশন হলে’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে। তাই সময় থাকতে অবৈধভাবে উপার্জন করা অর্থ দেশের উন্নয়নের জন্য ব্যয় করুন।’

তিনি বলেন, ‘অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে কী করবেন, যদি দল ক্ষমতায় না থাকে? দলকে ক্ষমতায় রাখতে এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসে, সে জন্য এসব অর্থ দেশের জন্য, জনগণের উন্নয়নের জন্য ব্যয় করুন।’

হেফাজত-আওয়ামী লীগ সম্পর্ক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এ বছরও হেফাজতকে দিয়ে আরেকটি শাপলা চত্বর করানোর খায়েশ ছিল। কিন্তু প্রধামন্ত্রীর বিচক্ষনতায় তা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে। কওমি শিক্ষাব্যবস্থাকে শিক্ষার মূলধারায় নিয়ে এসেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালাতে হবে: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭