ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • ৩৭১ বার

বাংলা চলচ্চিত্রের অস্থিরতা যেন কমছেই না। বরং দিন যত গড়াচ্ছে সেটা আরো জটিল হয়ে দেখা দিচ্ছে। কেননা বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে পরিচালক সমিতি।

রোববার থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কোনো সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। রোববার বিকেল ৫টায় বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সে সভাতেই এমন সিদ্বান্ত নেওয়া হয়। এরপরই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্যাডে লিখিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। তবে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি পরিচালক সমিতির এমন সিদ্ধান্তে একাত্মতা ঘোষণা করেনি বলে জানা গেছে।

এ প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘শাকিব খান বলেছেন, অ্যাসোসিয়েশন কী বলল না বলল তাতে আমার কিছু আসে-যায় না। শাকিব যদি স্বীকার করেন, আমার দেশের টেকনিশিয়ানরা ভালো কাজ করেন। তবেই আমরা তাঁর সঙ্গে কাজ করব। শাকিব বলছেন, আমিই (মহাসচিব) নাকি সব করেছি। এখানে পরিচালক সমিতির মহাসচিব আমি। এখানে আমাকে সব কিছুতে সাইন করতে হবে। এটা আমার সাংবিধানিক দায়িত্ব। আমি ছাড়া ১৭ জন আছেন। সবাই এই সিদ্ধান্তে একমত হয়েছেন। আমার ব্যক্তিগত কিছু হলে তারা একমত হতেন না।’

এদিকে পরিচালক সমিতির সিদ্ধান্ত অমান্য করে শাকিব খানকে নিয়ে শুটিং করায় ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনির সদস্য পদ বাতিল করেছে দেশের চিত্রনির্মাতাদের একমাত্র সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ শাকিব খান

আপডেট টাইম : ১০:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭