ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সোহরাওয়ার্দীর সমাবেশে থাকবেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭
  • ৪০০ বার

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। মহান মে দিবস উপলক্ষে পয়লা মে বিএনপির পক্ষ থেকে এ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য ইতোমধ্যে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেয়া হয়েছে। পুলিশের কাছ থেকে অনুমতির জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতারা। চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছেন বলে জানান শায়রুল কবির খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সোহরাওয়ার্দীর সমাবেশে থাকবেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১২:০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭