ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

লন্ডনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৭১৭ বার

রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ শারিরীক ফলোআপ চেকআপের জন্য লন্ডন এসেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬.৫৫ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথরো বিমান বন্দরে এসে পৌছেন। তাঁর সাথে রয়েছেন স্ত্রী রাশিদা খানম ও প্রেস সেক্রেটারী জয়নাল আবেদিন। বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মো: নাজমুল কাওনাইন।

ব্রিটেনের শতবর্ষী বাংলা দৈনিক সত্যবাণী জানিয়েছে, বিমান বন্দর থেকে রাষ্ট্রপতিকে সরাসরি নিয়ে আসা হয় কেন্দ্রীয় লন্ডনের হিল্টন অন পার্ক লেইনে। ৯ দিনের চিকিৎসা সফরে এই হোটেলেই স্বস্ত্রীক অবস্থান করবেন তিনি।

হিল্টন অন পার্কলেইনে এসে পৌঁছার পর হোটেল লবিতে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা মোস্তাক কোরেশী, মুসলিমা শামস, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান, মাহমুদ আলী ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।

শারিরীক চেকআপ শেষে আগামী ৩রা মে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

লন্ডনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আপডেট টাইম : ১০:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭