ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা

উপ সচিব হলেন ২৬৭ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
  • ৩২৭ বার

বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ২৬৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব ছিলেন। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাও আছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এই আদেশ জারি করে রেওয়াজ অনুযায়ী পরবর্তী পদায়নের জন্য তাদের ওএসডি করেছে।

তবে উপ সচিবের স্থায়ী পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা বেশি হওয়ায় কীভাবে এই পদায়ন হবে তা এখনও স্পষ্ট নয়।
নিয়মানুযায়ী, বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডারের কর্মকর্তা। অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে যাঁরা পদোন্নতি পেলেন তাঁরা এত দিন বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকলেও উপসচিব হওয়ার পর এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেন।

নতুন করে ২৬৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৫১ জন। যদিও উপসচিবের স্থায়ী পদের সংখ্যা সাড়ে আটশর মত বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৌর যুবদলের আনন্দ র‌্যালি

উপ সচিব হলেন ২৬৭ কর্মকর্তা

আপডেট টাইম : ০৮:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭