ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বুবলিকে পুরস্কার দিলেন অনন্ত-বর্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৪০১ বার

যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেলেন দেশের অন্যতম সুপারস্টার তারকা অভিনেতা শাকিব খান। আর এদিন বাদ গেলেন না এই সময়ের আলোচিত ও শাকিব খানেরই হাত ধরে চলচ্চিত্রে পা ফেলা নবাগতা অভিনেত্রী শবনম বুবলি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বাইরে সবচেয়ে দাপুটে আর প্রভাবশালী পুরস্কার মনে করা হয় মেরিল-প্রথম আলো পুরস্কারকে। আর এ বছর এই প্রভাবশালী পুরস্কার আয়োজনে আটবারের মতো ‘সেরা অভিনেতা’র পুরস্কার অর্জন করলেন সুপারস্টার শাকিব খান। শাকিব খানের দিনে পুরস্কৃত হলেন তার হাত ধরেই চলচ্চিত্রে আসা নবাগতা অভিনেত্রী শবনম বুবলিও। তাকে দেয়া হয়েছে বছরের সেরা উঠতি নায়িকার সম্মাননা।

তারকা জরিপে গেল বছরের সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে পুরস্কৃত হয়েছে বুবলি। এই তালিকায় চূড়ান্তপর্বে নাম ছিলো ‘অস্তিত্ব’ ছবির জন্য অভিনেতা জোভান, ‘আয়নাবাজি’র জন্য অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, ‘রক্ত’ ছবির জন্য অভিনেতা রোশান এবং ‘বসগিরি’র জন্য বুবলি। সবাইকে হটিয়ে এ পুরস্কারটি ছিনিয়ে নেন আলোচিত এই অভিনেত্রী।

দর্শকের ভোটে এই সেরা নবীন অভিনয়শিল্পী পুরস্কারটি প্রদানের জন্য মঞ্চে এদিন ডাকা হয় ঢাকাই সিনেমার অন্যতম জুটি অনন্ত জলির ও বর্ষাকে। বুবলির হাতে তারাই এ পুরস্কারটি তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বুবলিকে পুরস্কার দিলেন অনন্ত-বর্ষা

আপডেট টাইম : ১১:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭