ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

হেফাজতের সঙ্গে আপস মানবে না ওয়ার্কার্স পার্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৩৭৫ বার

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘হেফাজতের সঙ্গে আপস মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এই সংগঠনটির সঙ্গে আপস মানে খাল কেটে কুমির আনা, কোনো সমস্যার সমাধান হবে না। বরং সংকট আরো গভীরে নিয়ে যাবে।’

আজ শনিবার বিকেলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ঘুষ-দুর্নীতি, বৈষম্য-রুখে দাঁড়াও, সাম্রাজ্যবাদ, সমাজ বদলের রাজনীতি এগিয়ে নাও শ্লোগান নিয়ে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে জনসভার আয়োজন করা হয়।

বাদশা বলেন, ‘সংবিধানের বাইরে কিছু করলে তা মানা হবে না। এটাই মুক্তিযুদ্ধের চেতনা। সংবিধানে মধ্যে ৩০ লাখ শহীদ আছে, মুক্তিযুদ্ধ আছে। বাংলাদেশের মাটিতে কোনো পাকিস্তানপন্থী রাজাকারদের জায়গা হবে না।’

তিনি বলেন, ‘এখন জাতির মধ্যে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। ভাস্কর্য আর মূর্তি নিয়ে বিতর্ক। ভাস্কর্য হলে ভাঙা যাবে না আর মূর্তি হলেই ভাঙা যাবে? তাহলে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার কী হবে? যারা মূর্তি পূজা করে তারা কি এই দেশে আর পূজা করতে পারবে না?’ আপনি মন্ত্রী হোন আর যেই হোন না কেন, যারা এ নিয়ে বিতর্ক করছেন তারা রাজাকারদের হাতকেই শক্তিশালী করছেন।’

তিনি আরও বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনাকে ধূলিসাৎ করতে পাঠ্যবইয়ে সংশোধনী আনা হচ্ছে। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। একমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিবর্তে এ ধরনের শিক্ষাব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমেদ বকুল, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, ইয়াসিন আলী এমপি, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলামসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

হেফাজতের সঙ্গে আপস মানবে না ওয়ার্কার্স পার্টি

আপডেট টাইম : ১১:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭