ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আ.লীগকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বি. চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৩৭০ বার

এবার আওয়ামী লীগকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্পকে জনবিরোধী উল্লেখ করে তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের সঙ্গে থাকার বেশি দাবি করে। তাই তাদের প্রমাণ করতে হবে, জনবিরোধী কাজে তারা নেই। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র-সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর প্রভাব’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘শেষবারের মতো বলব, এ বিষয়ে সংশ্লিষ্টদের কথাগুলো শুনুন।’ তিনি আরও বলেন, ‘সরকার বোঝে না, তাদের বোঝাতে হবে। সোজা কথা, বাংলাদেশে কয়লাবিদ্যুৎ হবে না।’

একই অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এত কিছু বলার পরও সরকারের কানে ঢুকছে না। আসলে কেউ জেগে ঘুমালে জাগানো যায় না। এই জাগানোর জন্য চেষ্টা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিএনপিকেও জাগানোর দরকার আছে।’

জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ভারত বিজয় হয়নি। কিন্তু ফিরে এসে হেফাজত বিজয় করেছেন। এটা রামপালের মতো আরেকটি বিপর্যয় যেন ডেকে না আনতে পারে, সে জন্য সবাইকে সতর্ক হতে হবে।

‘সেভ দ্য সুন্দরবন’ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মো. ইব্রাহিম, গণমোর্চার প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

অনুষ্ঠানে সব বক্তাই রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আ.লীগকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বি. চৌধুরী

আপডেট টাইম : ১০:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭