ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আনুশকার নায়ক পরমব্রত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭
  • ৩৭১ বার

আনুশকা শর্মা আর তার ভাই কারনেশ শর্মার প্রযোজনায় নতুন ছবির শুটিং হবে কলকাতায়৷ তবে এ ছবির প্রযোজনায় আনুশকার প্রযোজনা সংস্থার সঙ্গে রয়েছে অন্য এক প্রযোজনা সংস্থাও৷
কিন্তু ছবিতে যে দেখা যাবে আনুশকা শর্মাকে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই৷ অর্থাৎ কলকাতায় পা রাখবেন নায়িকা, সে আশা করাই যায়৷ ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন প্রশিত রায়৷ পরিচালককে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি অবশ্য এখনই এ ছবি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি৷
তবে জানা গেছে, পরমব্রত চট্টোপাধ্যায় ছবিতে থাকছেন কিনা সে প্রসঙ্গে যে জল্পনা চলছিল তার অবসান ঘটেছে৷ সবকিছু ঠিকঠাক এগোলে, পরমব্রতই থাকবেন আনুশকার পাশে৷
অন্যদিকে ছবিতে এক বাঙালি নায়িকা থাকতে পারেন, এমনও শোনা যাচ্ছে৷ এখন পর্যন্ত অডিশনের পর মিমি চক্রবর্তী এগিয়ে রয়েছেন৷ তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷ আরও দিন পাঁচেকের অপেক্ষা৷ জুন মাসে এ ছবির শুটিং শুরু হবে। সে সময় অন্য ছবির কাজে মিমি ব্যস্ত থাকবেন কিনা, সেটাও একটা প্রশ্ন৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আনুশকার নায়ক পরমব্রত

আপডেট টাইম : ০১:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭