ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কিভাবে সংগঠন চালাও?…ছাত্রলীগ নেতাদের শাসালেন ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
  • ৩৪১ বার

সংগঠনে ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করে তাদের শাসিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তাদের বলেন, কিভাবে সংগঠন চালাও যে, কয়েকদিন পর পর নেতিবাচক কারণে ছাত্রলীগ সংবাদপত্রের শিরোনাম হয়। এটা কী রাজনৈতিক ছাত্র সংগঠন নাকি ব্যক্তি স্বার্থে ব্যবহারের হাতিয়ার? মন্ত্রী বিভিন্ন সময়ে ছাত্রলীগ নেতাদের অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িয়ে পড়া এবং বিভিন্ন বিতর্কিত ঘটনায় সংগঠনের নাম জড়ানোয় শীর্ষ দুই নেতাকে সতর্ক করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তাদের তৎপর হতে বলেন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান থেকে গণভবনে ফেরেন। এ সময় অভিনন্দন জানাতে গেলে ওবায়দুল কাদের ছাত্রলীগের এ দুই শীর্ষ নেতাকে শাসান বলে সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য গণভবনে অপেক্ষা করছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারাসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এ সময় সোহাগ ও জাকিরকে ডেকে নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের দুই নেতাকে আরও বলেন, শক্ত হাতে সংগঠন সামলাও। যাতে আর কোনো নেতিবাচক ঘটনায় ছাত্রলীগের নাম না আসে। দেশব্যাপী কোথাও ছাত্রলীগের কোনো নেতা যেন নেতিবাচক কর্মকাণ্ডে না জড়ায়। এভাবে চলতে থাকলে দলের ইমেজ শেষ হয়ে যাবে। তাই দ্রুত এসব নিয়ন্ত্রণে আনতে হবে। মন্ত্রী কয়েকদিন আগে চট্টগ্রামে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে তাদের কাছে জানতে চান। ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক দ্রুত বিষয়টি তদন্ত করবেন বলে মন্ত্রীকে নিশ্চয়তা দেন।

এ বিষয়ে জানতে চাইলে সাইফুর রহমান সোহাগ কাছে বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ওবায়দুল কাদের আমাদের অন্যতম অভিভাবক। তিনি বরাবরই আমাদের সংগঠনের দিকনির্দেশনা দিয়ে থাকেন। বৃহস্পতিবারও তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামে সুইমিংপুল স্থাপনের বিরোধিতা করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় সেখানকার ছাত্রলীগের একাংশ। এতে পুলিশসহ ছাত্রলীগ নেতাকর্মীরাও আহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কিভাবে সংগঠন চালাও?…ছাত্রলীগ নেতাদের শাসালেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৮:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭