ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা-মামলা-পুলিশে টিকে আছে সরকার: ছাত্রদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
  • ৩৪২ বার

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে বলেছেন, ‘হামলা-মামলা-পুলিশ এই তিনে এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে জবর দখলকারী এই অবৈধ সরকার। তাদের আক্রমণে পুরোপুরি পর্যুদস্ত দেশের সচেতন ছাত্রসমাজ থেকে শুরু করে আপামর জনগণ।’

ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন বশিরকে গতকাল রাতে কুমিল্লার নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা এই বিবৃতি দেন।

ছাত্রদলের শীর্ষ দুই নেতা বলেন, ‘সরকার ছাত্রদলের নেতাকর্মীদের দমন করার অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সশস্ত্র নেতাকর্মীদের মাঠে নামিয়েছে। আইন-আদালত এখন সরকারের পকেটে, এর প্রমাণ নিরীহ ছাত্রনেতাদের গ্রেপ্তার।’

নেতৃদ্বয় অবিলম্বে গ্রেপ্তাকৃত মোফাজ্জল হোসেন বশিরের মুক্তি দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে এই সরকারের নাগপাশ থেকে নিজেদের মুক্ত করে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হামলা-মামলা-পুলিশে টিকে আছে সরকার: ছাত্রদল

আপডেট টাইম : ০৫:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭